আমাদের পরিবহন সহ অনলাইন পরিবহন বিষয়ক ওয়েব সাইটের বর্ণনা দেওয়া হলো।
"আমাদের পরিবহন" একটি নওগাঁ জেলা ভিত্তিক অনলাইন পরিবহন সেবা কার্যক্রম। যার মাধ্যমে আপনি নওগাঁ জেলার সকল উপজেলায় হতে এই সেবা গ্রহন করে উপকৃত হতে পারবেন। railway.gov.bd আন্ত:নগর, সিটি সার্ভিস, মেইল ট্রেন, এক্সপ্রেস ট্রেন, কমিউটার ট্রেন, আন্তর্জাতিক ট্রেন, কার্গো সহ দেশের সকল ধরনের ট্রেন সার্ভিসের তথ্য রয়েছে রেলওয়ের ওয়েবসাইটে। রুটভিত্তিক ট্রেনের তালিকা, ট্রেন ছাড়া ও পৌছানোর সময়, ভাড়া, অনলাইনে টিকেট সংগ্রহ সহ বিভিন্ন তথ্য দিয়ে সাজানো হয়েছে সাইটটি। ঢাকা থেকে বিভিন্ন জেলায় চলাচলকারী ট্রেনগুলোর তথ্যের পাশাপাশি ঢাকার বাইরের এক জেলা থেকে অন্য জেলায় চলাচলকারী ট্রেনগুলো সম্পর্কেও তথ্য রয়েছে এখানে। paribahan.com অনলাইনে বাস, ট্রেন ও প্লেনের টিকেট কাটার ব্যবস্থা রয়েছে এই ওয়েব সাইটটিতে। এজন্য প্রথমে এই সাইটের মেম্বারশীপ ফরম পূরণ করে মেম্বার হতে হয়। ফরমে নাম, ঠিকানা, ফোন নাম্বার সহ বিভিন্ন তথ্য যুক্ত করতে হয়। মেম্বারশীপ হয়ে গেলে পরবর্তীতে ভিসা, মাস্টার, ডিবিবিএল, ব্র্যাক ব্যাংকের এটিএম কার্ড ও বি-ক্যাশ এর মাধ্যমে টিকেটের মূল্য পরিশোধ করে টিকেট কাটা যায়। এছাড়া পরিবহন ...