ঘরে বসেই অনলাইনে ট্রেনের টিকেট সংগ্রহ করুন
railway.gov.bd আন্ত:নগর, সিটি সার্ভিস, মেইল ট্রেন, এক্সপ্রেস ট্রেন, কমিউটার ট্রেন, আন্তর্জাতিক ট্রেন, কার্গো সহ দেশের সকল ধরনের ট্রেন সার্ভিসের তথ্য রয়েছে রেলওয়ের ওয়েবসাইটে। রুটভিত্তিক ট্রেনের তালিকা, ট্রেন ছাড়া ও পৌছানোর সময়, ভাড়া, অনলাইনে টিকেট সংগ্রহ সহ বিভিন্ন তথ্য দিয়ে সাজানো হয়েছে সাইটটি। ঢাকা থেকে বিভিন্ন জেলায় চলাচলকারী ট্রেনগুলোর তথ্যের পাশাপাশি ঢাকার বাইরের এক জেলা থেকে অন্য জেলায় চলাচলকারী ট্রেনগুলো সম্পর্কেও তথ্য রয়েছে এখানে। বিস্তারিত জানতে "আমাদের পরিবহন" এ যোগাযোগ করতে পারেন।