Posts

Showing posts from January, 2016

ঘরে বসেই অনলাইনে ট্রেনের টিকেট সংগ্রহ করুন

Image
railway.gov.bd আন্ত:নগর, সিটি সার্ভিস, মেইল ট্রেন, এক্সপ্রেস ট্রেন, কমিউটার ট্রেন, আন্তর্জাতিক ট্রেন, কার্গো সহ দেশের সকল ধরনের ট্রেন সার্ভিসের তথ্য রয়েছে রেলওয়ের ওয়েবসাইটে। রুটভিত্তিক ট্রেনের তালিকা, ট্রেন ছাড়া ও পৌছানোর সময়, ভাড়া, অনলাইনে টিকেট সংগ্রহ সহ বিভিন্ন তথ্য দিয়ে সাজানো হয়েছে সাইটটি। ঢাকা থেকে বিভিন্ন জেলায় চলাচলকারী ট্রেনগুলোর তথ্যের পাশাপাশি ঢাকার বাইরের এক জেলা থেকে অন্য জেলায় চলাচলকারী ট্রেনগুলো সম্পর্কেও তথ্য রয়েছে এখানে। বিস্তারিত জানতে "আমাদের পরিবহন" এ যোগাযোগ করতে পারেন। 

অনলাইন ই-টিকেটের মাধ্যমে বাস, ট্রেন এবং লঞ্চের টিকেট

Image
shohoz.com অনলাইন ই-টিকেটের মাধ্যমে বাস, ট্রেন এবং লঞ্চের টিকেট সেবা দিয়ে আসছে সহজ ডট কম। এমনকি হোটেলও বুক করা যায় এই সাইটির মাধ্যমে। অনলাইনে সেবাদাতা প্রতিষ্ঠান সহজ ডটকমের (www.shohoz.com) কল সেন্টারের ১৬৩৭৪ নম্বরে ফোন করে টিকেট কেনা যাবে। আপনার কেনা টিকেটটি সহজ ডম কম তাদের প্রতিনিধির মাধ্যমে আপনার উল্লেখিত ঠিকানায় পৌঁছে দিয়ে থাকে। লঞ্চের টিকেট এর ক্ষেত্রে সহজ লিমিটেড কেবিনের প্রতি টিকেটের বিপরীতে ২১ টাকা এবং হোম ডেলিভারির ক্ষেত্রে ৫০ টাকা সার্ভিস চার্জ নেবে। এছাড়া তৃতীয় শ্রেণির প্রতি টিকেটের বিপরীতে প্রতিষ্ঠানটি ১০ টাকা করে সার্ভিস চার্জ নেবে। ক্রয়কৃত টিকেটের মূল্য নগদের পাশাপাশি ক্রেডিট কার্ড ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পরিশোধ করা যায়। বিস্তারিত জানতে " আমাদের পরিবহন " এ যোগাযোগ করুন।

ঝামেলা বিহিন টিকেট প্রাপ্তির জন্য অনলাইন টিকেট সেবা

Image
  paribahan.com অনলাইনে বাস, ট্রেন ও প্লেনের টিকেট কাটার ব্যবস্থা রয়েছে এই ওয়েব সাইটটিতে। এজন্য প্রথমে এই সাইটের মেম্বারশীপ ফরম পূরণ করে মেম্বার হতে হয়। ফরমে নাম, ঠিকানা, ফোন নাম্বার সহ বিভিন্ন তথ্য যুক্ত করতে হয়। মেম্বারশীপ হয়ে গেলে পরবর্তীতে ভিসা, মাস্টার, ডিবিবিএল, ব্র্যাক ব্যাংকের এটিএম কার্ড ও বি-ক্যাশ এর মাধ্যমে টিকেটের মূল্য পরিশোধ করে টিকেট কাটা যায়। এছাড়া পরিবহন বিষয়ক সংবাদ, প্যাকেজ ট্যুর এর খবরাখবর রয়েছে।

Amir khan comedy special vedio

Image