অনলাইন ই-টিকেটের মাধ্যমে বাস, ট্রেন এবং লঞ্চের টিকেট
shohoz.com
অনলাইন ই-টিকেটের মাধ্যমে বাস, ট্রেন এবং
লঞ্চের টিকেট সেবা দিয়ে আসছে সহজ ডট কম। এমনকি হোটেলও বুক করা যায় এই
সাইটির মাধ্যমে। অনলাইনে সেবাদাতা প্রতিষ্ঠান সহজ ডটকমের (www.shohoz.com)
কল সেন্টারের ১৬৩৭৪ নম্বরে ফোন করে টিকেট কেনা যাবে। আপনার কেনা টিকেটটি
সহজ ডম কম তাদের প্রতিনিধির মাধ্যমে আপনার উল্লেখিত ঠিকানায় পৌঁছে দিয়ে
থাকে। লঞ্চের টিকেট এর ক্ষেত্রে সহজ লিমিটেড কেবিনের প্রতি টিকেটের বিপরীতে
২১ টাকা এবং হোম ডেলিভারির ক্ষেত্রে ৫০ টাকা সার্ভিস চার্জ নেবে। এছাড়া
তৃতীয় শ্রেণির প্রতি টিকেটের বিপরীতে প্রতিষ্ঠানটি ১০ টাকা করে সার্ভিস
চার্জ নেবে। ক্রয়কৃত টিকেটের মূল্য নগদের পাশাপাশি ক্রেডিট কার্ড ও মোবাইল
ব্যাংকিং এর মাধ্যমে পরিশোধ করা যায়।
বিস্তারিত জানতে " আমাদের পরিবহন " এ যোগাযোগ করুন।

Comments
Post a Comment